
ফাইজুল ইসলাম, বরিশাল সদর উপজেলা প্রতিনিধি: শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বরিশালে আওয়ামী লীগের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়। আজ সোমবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে এই শ্রদ্ধা নিবেদন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, নগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কেএম জাহাঙ্গীর, বিসিসি প্যানেল মেয়র এ্যড রফিকুল ইসলাম খোকন সহ অন্যান্যরা।
এসময় আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ সংঘঠনের সদস্যরা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।