
মোঃ তাহেরুল ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি: শেখ রাসেলের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নীলফামারীর ৩৪ শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ দেয়া হয়েছে।
(১৮ অক্টোবর) সোমবার দুপুরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী এই ল্যাপটপ তুলে দেন। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলমেন্ট প্রকল্পের (এলইডিপি) আওতায় প্রশিক্ষণার্থীর মধ্যে ডোমার উপজেলার ডোমার পৌরসভার এলাকার মোঃ মানিক ইসলাম ও মোঃ সোহানুর রহমান শান্ত ১টি করে ল্যাপটপ পান।
একই অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব হিসেবে কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী স্কুল এন্ড কলেজ, নীলফামারীর রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন ও ডিমলা ইসলামিয়া কলেজকে পুরস্কৃত করা হয়।
এছাড়া শিক্ষার্থীদের পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রতিযোগীতায় নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শাফাত আহির সৌম্য, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনের ফাতেমা জাহান এবং কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের সিমামুল ইসলাম শাওনকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী দেয়া হয়।
এরআগে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।