গতকাল শুক্রবার( ১৫ অক্টোবর) বিকাল ৩ টায় রাজগঞ্জ ডিগ্রী কলেজ মিলনায়তনে মনোহরপুর ও হানুয়ার কলেজপাড়ার ৪ মসজিদের মুসল্লী এবং আমন্ত্রিত গুণীজনদের নিয়ে শিক্ষা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সাবেক টিএনটি কর্মকর্তা, মনোহরপুর গণগ্রন্থাগারের উপদেষ্টা মন্ডলীর আহবায়ক জনাব আব্দুল মজিদের সন্ঞ্চালনায় ও রাজগন্ঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল লতিফের সভপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন মনোহরপুরের কৃতি সন্তান সাবেক যুগ্মসচিব জনাব এন এম সেলিম, বিশিষ্ট শিক্ষাবিদ সাহিত্যিক, সাংবাদিক জনাব সফিয়ার রহমান, কপোতাক্ষ সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব হাসান শহীদ, সহকারী অধ্যাপক জনাব হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক জনাব সেলিম রেজা, সহকারী অধ্যাপক জনাব আবু শাহীন, যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব রূহুল কুদ্দুস, ইঞ্জিনীয়ার জনাব মোস্তফা কামাল মুকুল, খালিয়া মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব আব্দুর রশিদ, বিশিষ্ট সমাজ সেবক জনাব খলিলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা,মনোহরপুর গণগ্রন্থাগারের উপদেষ্টা মন্ডলীর সদস্য সচিব জনাব মোঃ মুতাছিম বিল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানটির মুল পরিকল্পনাকারী, উদ্যোক্তা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক জনাব গাজী গোলাম মোস্তফা।
সভায় বক্তারা শিক্ষা ও উন্নয়নের জন্য অভিভাবকদের সচেতনতার উপর এবং কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। এলাকার উন্নয়নের জন্য তরুণদের সৃজনশীল ও ক্রীড়া কার্যক্রমে বেশি করে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন। আগামী সভায় এলাকার সুনির্দিষ্ট সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।