
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ইছাপুরা এলাকায় আওয়ামিলীগ নেতা আনছর আলীর রাজনৈতিক কার্যালয়ে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আনছার আলী।
সভায় আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, আওয়ামীলীগ নেতা নবী হোসেন, মনির হোসেন, আব্দুস সালাম, আব্দুর রউফ ও মুরাদ হাসান, যুবলীগ নেতা জয়নাল আবেদীন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
পরে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।