
দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দিনাজপুরের খানসামায় বিভিন্ন মসজিদের ইমামগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ওসি কামাল হোসেন, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনগণ ও মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকগণ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।