
মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর জেলার আওতাধীন ৪ নং খাজীর খামার ইউনিয়ন শাখার পক্ষ থেকে অসুস্থ মরিয়মকে আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ তিন হাজার টাকা প্রদান করা হয়েছে। ১৯ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টায় মরিয়মের বাড়িতে তার পরিবারের কাছে এই অর্থ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মানবাধিকার সংস্থা “আমাদের আইন” ৪ নং খাজীর খামার ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জাকির হোসেন মিন্টু, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শান্ত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিকী রাজু।
মরিয়ম আক্তার শেরপুর সদরের দুর্গানারায়ণপুর নাগপাড়া, মোহাম্মদ শেখ মুজিবরের মেয়ে।
ছয় বছরের এই ছোট্ট শিশু মরিয়ম অনেকদিন যাবৎ কিডনিজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে, ময়মনসিংহ মেডিকেলে দীর্ঘ একমাস চিকিৎসা শেষে, বর্তমান তার বাড়িতে চিকিৎসা চলছে।
ডাক্তারের পরামর্শে ছোট্ট শিশুটির চিকিৎসা ২০ থেকে ২৪ বছর পর্যন্ত চালিয়ে যেতে হবে।
মরিয়মের বাবা খুবই অসহায়, তার চিকিৎসার খরচ বহন করতে খুবই কষ্ট হচ্ছে। শিশুটির বাবা আর্থিক সহযোগিতার জন্য মানবাধিকার সংস্থা আমাদের আইন এর নিকট আবেদন করলে তাৎক্ষণিকভাবে মানবাধিকার সংস্থা ” আমাদের আইন” খাজীর খামার ইউনিয়ন শাখার পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এই নিষ্পাপ শিশুটাকে সামান্য চিকিৎসা সহযোগিতা করতে পেরে খুশি মানবাধিকার সংস্থা “আমাদের আইন” ৪ নং খাজীর খামার ইউনিয়ন শাখার কর্মীরা।
মানবাধিকার সংস্থা “আমাদের আইন” ৪ নং খাজীর খামার ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জাকির হোসেন মিন্টু বলেন, মানবাধিকার সংস্থা “আমাদের আইন” সমাজে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে সদাপ্রস্তুত। এই নিস্পাপ শিশুটির জন্য সকল মানবিক লোকদের কাছে দোয়া ও আর্থিক সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহবান জানায় যাতে করে আমার আপনার সবার সাহায্য সহযোগিতার মাধ্যমে অসুস্থ মরিয়ম চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠুক এই প্রত্যাশা আমাদের সকলের।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।