২০শে অক্টোবর বুধবার সকাল ৯ টায় শেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে সম্মেলন কক্ষে , জেলা রেজিস্ট্রার এর উদ্যোগে অভ্যন্তরীণ নকল নবীশদের প্রশিক্ষণ কর্মশালা ২০২১অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী সাব-রেজিস্ট্রিার মোঃ সাইফুল আলম,ঝিনাইগাতী সাব-রেজিস্ট্রিার মোঃহযরত আলী, শেরপুরের ঝিনাইগাতী,নালিতাবাড়ী,নকলা সাব- রেজিস্ট্রার অফিসে কর্মরত সকল নকল নবীশ, দক্ষতা বৃদ্ধি,স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করণ বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা ২০২১অনুষ্ঠানে সকলেই অংশ গ্রহন করেন । উক্ত অনুষ্ঠানে জেলা রেজিস্ট্রার মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা শুরু করা হয়। জেলা রেজিস্ট্রার প্রশিক্ষণ শুরুতেই সকল নকল নবীশদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং যার যার অবস্থানে কাজের সব বিষয়ে দক্ষতা বৃদ্ধি,স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করার জন্য আহব্বান জানান। প্রশিক্ষণ কর্মশালায় অফিসে বিভিন্ন সমস্যা তোলে ধরা হয়। শেষে সকলকে শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি ঘোষণা করেন জেলা রেজিস্ট্রার মোঃ হেলাল উদ্দিন।