
প্রসেনজিৎ বিশ্বাস ( ফরিদপুর) প্রতিনিধি: দেশের সাম্প্রদায়িক হামলা, হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন, ঘর বাড়ি ভাঙচুর ও প্রতিমা ভাঙচুর সহ সকল নাশকতার প্রতিবাদে, বাংলাদেশ হিন্দু যুব ও ছাত্র পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোটের ফরিদপুর জেলার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এরপর মিছিল সহকারে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ফরিদপুর জেলা হিন্দু যুব পরিষদের সভাপতি সুমন মন্ডলের সভাপতিত্বে ও ফরিদপুর জেলা হিন্দু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থপ্রতিম বিশ্বাস (অমিত) এর সঞ্চালনায় জাতীয় হিন্দু ছাত্র মহাজোট জেলা মহাসচিব বিপ্লব মন্ডল, প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা দেশের সাম্প্রদায়িক হামলার ঘটনা তুলে ধরেন এবং দেশের মৌলবাদী, উগ্রবাদের বিরুদ্ধে রূখে দাড়ানোর সংকল্প বদ্ধ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, ফরিদপুর শহর হিন্দু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আদিত্য সেন গুপ্ত, সালথা উপজেলা হিন্দু যুব পরিষদের সভাপতি শিপস দাস, জেলা হিন্দু যুব পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চক্রবর্তী ও নির্বাহী সভাপতি শ্রী বন্ধু কিশোর ব্রক্ষ্মচারী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নগরকান্দা শাখার সভাপতি শ্রী অনুকূলচন্দ্র বিশ্বাস সনাতন সনাতন মৈত্রী সংঘ নগরকান্দা শাখার সভাপতি রিপন মন্ডল দুর্জয় সাধারণ সম্পাদক রতন কুমার বাড়ই ,সমীর গাইন মন্দির টিভির প্রসেনজিৎ বিশ্বাস ,সুজিত দত্ত সহ আরো অনেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তি লাইভ সম্প্রচার উপস্থিত ছিলেন। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।