
মাসুদ রানা লেমন, স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্নস্থানে শারদীয় দুর্গাপূজা সহ সম্প্রতি কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতা ও হামলার প্রতিবাদে সারাদেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে শনিবার (২৩ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পৌরশহরে গনঅনশন, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় আলোচনায় বক্তব্য রাখেন সাবেক এমপি সেলিনা জাহান লিটা, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, আঃ”লীগ সভাপতি সইদুল হক, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, আঃ”লীগ সম্পাদক তাজউদ্দিন, পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান অমল কুমার রায়, পূজা উদযাপন কমিটির সভাপতি ছবি কান্ত দেব ও সম্পাদক সাধন বসাক। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক প্রশান্ত বসাক।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।