
প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারিয়েছে পাকিস্তান। তাও আবার চিরশত্রুদের বিপক্ষে ১০ উইকেটের মতো বড় জয় পেয়ে যেন আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছিল পাকিস্তানি সমর্থকরা।
এদিকে আত্মহারা হয়ে বেপরোয়া উদযাপন করতে গিয়ে দেশটির করাচিতে পৃথক স্থানে ১২ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (২৪ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম জিও টিভি।
তারা জানায়, রোববার ভারতকে হারানোর পরপরই রাস্তায় নেমে আসে অসংখ্য মানুষ। নেচে-গেয়ে, বাজি পুড়িয়ে আর বন্দুকের গুলি ছুঁড়ে বিজয় উদযাপন করেছেন তারা।
এমন সময় উদযাপন করতে গিয়ে করাচিতে গুলিবিদ্ধ হয়ে আহত হন অন্তত ১২ জন। এতে আহত হন পুলিশের এক উপ-পরিদর্শকও। স্থানীয় পুলিশ জানিয়েছে, ফাঁকা গুলি ছোড়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানের সময় গুলশান-ই-ইকবাল এলাকায় উপ-পরিদর্শক আব্দুল গনির শরীরেও একটি বুলেট আঘাত করে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।