
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি টাকায় প্রায় ১২ কোটি টাকার লটারি জিতেছেন পাকিস্তানি ড্রাইভার জুনায়েদ রানা (৩৬)। গতকাল রবিবার তিনি মাহজুজ গ্র্যান্ড প্রাইজ সাড়ে ১৩ মিলিয়ন ডলার (৫০ হাজার আরব আমিরাত দিরহাম) জিতেছেন।
লটারি জেতা এই প্রবাসী প্রতিমাসে ১৬০০ ডলার (৬০০০ আরব আমিরাত দিরহাম)-এর ড্রাইভিং চাকরি করবেন না ছাড়বেন- সে কথাই ভাবছেন এখন। আল আরাবিয়াকে জুনায়েদ বলেন, যে প্রতিষ্ঠানে আমি এখন কর্মরত সেটিকে আমি ভালোবাসি। এটি খুবই ভালো একটি প্রতিষ্ঠান।
তবে লটারিটি জেতার পর আমি এই চাকরিটা করব কি-না সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারিনি। জুনায়েদ লটারিতে পাওয়া অর্থ আরব আমিরাত ও পাকিস্তানে ভূ-সম্পত্তি কেনার কাজে ব্যবহার করতে চান, যা থেকে তিনি আজীবন আয় করতে পারবেন।
তিনি তাঁর এই সম্পদ উপভোগ করতে চান। জুনায়েদ দুই সন্তানের পিতা এবং তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। তিনি অনাগত সন্তানকে ‘ভাগ্যবান শিশু’ আখ্যা দিয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।