মোঃ এনামুল হক, লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল জেলা লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের খোকন শেখের ছেলে, লোহাগড়া বাজারের একজন ফল ব্যবসায়ী মোঃ পলাশ মাহমুদ(৩২)রাত ৯টার দিকে একদল সন্ত্রাস বাহিনী কুপিয়ে হত্যা করে|

ভিডিওচিত্রে ফেসবুক লাইফে দেখা গেছে ২৫অক্টোবর সোমবার রাত আনুমানিক ৯টার পর লোহাগড়া হাসপাতালে পলাশকে নিয়ে যায় এবং বাম কানসহ মাথার সাইডে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে|

সূত্রে জানা যায় নিহত পলাশ তার এক সঙ্গীসহ কোন এক বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ির উদ্দ্যেশে রওনা হয়,পথিমধ্যে একদল দুর্বৃত্তদের কবলে পড়ে যায়, তাকে অতকির্ত আক্রমন করে এবং তার মৃত্য ঘটে।

অপরসঙ্গী দৌড়িয়ে রক্ষা পেলেও দুর্বৃত্তরা পলাশকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্হানে আঘাত করে ফেলে রেখে যায়| স্হানীয় লোকজনের সহযোগীতায় লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন|

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান পলাশ মাহমুদকে কি কারনে কে বা কারা হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে, এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে|