
ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার মতে, ভারতকে একেবারে পিষে ফেলা হয়েছে। বিশ্বকাপে শতভাগ জয়ের রেকর্ড থাকলেও মহারণের আগে দলকে সতর্ক করেছিলেন গাভাস্কার।
শেষ পর্যন্ত তার আশঙ্কাই সত্যিই হয়। গাভাস্কার বলেন, ‘এ ম্যাচে পাকিস্তান ভারতকে পিষে ফেলেছে। আশা করি এই হারের ক্ষত দ্রুতই কাটিয়ে উঠবে ভারত, কারণ সেটা জরুরী।
এই ম্যাচে যা হয়েছে সেসব ভুলে পরের ম্যাচগুলোতে মনোযোগ দিতে হবে।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে রবিবার রাতে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এটাই প্রথম জয় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।