
মহামারি করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কারণে সিনেমা মুক্তির সংখ্যা বাড়ছে। সেই তালিকায় এবার যোগ হচ্ছে মম অভিনীত সিনেমা ‘আগামীকাল’।
এতে মমর বিপরীতে রয়েছে চিত্রনায়ক ইমন। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ‘আগামীকাল’ চলচ্চিত্রে ইমন-মম ছাড়া আরও অভিনয় করেছেন সূচনা আজাদ, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।
কিছু দিন আগেই সিনেমাটি সেন্সর সাটির্ফিকেট পায়। এবার এটি মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে।
আগামী ডিসেম্বরেই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানান পরিচালক। এ বিষয়ে মম বলেন, সিনেমাটির গল্প ভালোলাগার কারণেই অভিনয় করেছি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।