
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মডেলিং দিয়ে শোবিজে পথচলার সূচনা করেছিলেন। এরপর অভিনয়ে থিতু হয়েছেন। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন তিনি।
দেশজুড়ে ছড়িয়ে থাকা দর্শকরাও তাকে অভিনেত্রী হিসেবেই চেনেন। এবার প্রকাশ্যে এলো প্রভার অন্য এক প্রতিভা। প্রথমবারের মতো গান গেয়েছেন তিনি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেছেন সেই গান। শিরোনাম ‘আমি শুনেছি সেদিন তুমি’।
মৌসুমী ভৌমিকের গাওয়া বিখ্যাত এই গান নিজের কণ্ঠে ধারণ করে শ্রোতাদের সঙ্গে শেয়ার করেছেন প্রভা। গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী ইমরান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।