মনির খান, স্টাফ রিপোর্টার: কালনা টু বেনাপোল পরিবহন, বেনাপোল থেকে কালনা আসার পথে রামপুর নিরিবিলি পিকনিক স্পট গেট সংলগ্ন স্প্রিড ব্রেকার থেকে লোহাগড়া থানা পুলিশ পরিবহন টি দাড় করিয়ে তল্লাশি করে পরিবহনের পিছনের ব্যাংকার থেকে ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন, এবং পরিবহন টি যাত্রীসহ থানায় নিয়ে যায়।

পরবর্তীতে যাত্রী ও গাড়ি ছেড়ে দিলেও পরিবহনের দুইজন স্টাফ ও ১৬ বোতল ফেন্সিডিল আটক করে পুলিশ হেফাজতে রাখে বলে জানা যায়। আটককৃত দুজন হলেন। পরিবহনের সুপারভাইজার মোঃ শহিদুল ইসলাম পিতা: মৃত্যু: জাহান আলী সরদার সাং লক্ষীপাশা থানা: লোহগড়া জেলা: নড়াইল।অপর আর একজন হল ওই পরিবহনের হেলপার কামাল হোসেন পিতা: মৃত্যু সিদ্দিক হোসেন সাং কাজিপুর পুকুর পুল, রামনগর, থানা ও জেলা: যশোর।

১৬ বোতল ফেন্সিডিল রানা নামক বাস গাড়ির পিছনের ব্যাগ বা মালামাল রাখার ব্যাংকার থেকে ছোট টায়ার জাতীয় জিনিসের মধ্যে অভিনব কায়দায় জড়িয়ে রেখে চোখে ধুলা দেওয়ার মতো করে ১৬ বোতল ফেনসিডিল বহন করে বেনাপোল হয়ে লক্ষীপাশার রামপুর পর্যন্ত পৌঁছালে ও কাহার ও নজরে পড়েনি।

লোহাগড়া থানা পুলিশ গাড়িটি তল্লাশি করে ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে থানায় নিয়ে যায়। উক্ত ঘটনাটি তদন্ত সাপেক্ষে ১৬ বোতল ফেন্সিডিল বাস গাড়ির মধ্যে পরিতক্ত পাওয়া যায় বলে ,জব্দ তালিকা তৈরি করেন পুলিশ। গ্রেফতারকৃত দুজনকে ছাড়িয়ে নিয়ে যায় মোছাঃ আনজু বেগম স্বামী: ওই বাস গাড়ির সুপারভাইজার মোঃ শহিদুল ইসলাম সাং লক্ষীপাশা থানা: লোহাগড়া জেলা: নড়াইল।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী বলেন আমাদের সংসার চলে না, অথচ সামান্য বেনাপোল টু কালনা গাড়ির সুপারভাইজারী করে লক্ষীপাশার মত জায়গায় ৩০ লক্ষ টাকার জমি ক্রয় করে বাড়ি করার প্রস্তুতি চলছে, এটা কেমন করে সম্ভব?