
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়সাড়ে ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৮ হাজার ৫৯৫ জন মানুষ মারা গেছেন।
এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি হয়েছে ৪৯ লাখ ৮৭ হাজার ২৫২ জনের। এছাড়াও একই সময়ে ৪ লাখ ৭২ হাজার ৪৩১ জন। আর প্রাণঘাতী এই ভাইরাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ কোটি ৫৭ লাখ ৪৮ হাজার ৯৭ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ১১৩ জন এবং মারা গেছেন ১ হাজার ৫৮২ জন। দেশটিতে এ পর্যন্ত ৪ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার ১৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৬১ হাজার ৮৩৯ জন মারা গেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।