
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ব্যক্তিগত কাজ শেষে ভজনপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন আবু শাহা।
ভেরসা সেতু এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু শাহাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তির লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।