
বড় কোনো ইভেন্টে বাংলাদেশ দল খেলতে গেলেই যেন আলোচনার জন্ম দিতে চান সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। ২০১৯ সালে বিশ্বকাপের আগেও দল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন দলের দুর্দশা চলছে, ঠিক তখনই আবারও জাতীয় দলের খেলোয়াড়দের ইঙ্গিত করে খোঁচা দিয়েছেন শিশির। ফেসবুকে একটি পোস্ট করে মাঠের বাহিরের উত্তাপ যেনো আরও বাড়িয়ে দিলেন সাকিবপত্নী।
শিশির তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আমরা ২০১৯ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি। আমি অবাক হচ্ছি আমরা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোর বিপক্ষে কেনো জিততে পারিনি যখন আমাদের গতির তারকারা এবং কথিত সেরা উদ্বোধনী জুটি ছিল!
কী ভুল হয়েছিল ওই ম্যাচগুলোতে কৌতূহলী মন জানতে চায়? আমি যদি সেই ভুলগুলো নিয়ে আলোচনা করার জন্য তখন কিছু টকশো করতাম তাহলে আজ আমাদের এই ব্যর্থতা দেখতে হতো না।’
সাকিবপত্মী শিশিরের এই পোস্ট এখন ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে। কোন ক্রিকেটারদের তিনি গতি তারকা ও কথিত ওপেনার বললেন সেটিই এখন আলোচনার বিষয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।