বিশ্বজমিন (২১ মিনিট আগে) অক্টোবর ২৮, ২০২১, বৃহস্পতিবার, ৫:১৫ অপরাহ্ন রাশিয়ায় একদিনে সর্বোচ্চ কোভিড সনাক্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। নতুন করে মহামারিতে বিপর্যয়কর অবস্থায় পড়েছে দেশটি।

ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। বন্ধ করে দেয়া হয়েছে রাজধানী মস্কোর সকল ব্যবসা।

শুধুমাত্র অতি প্রয়োজনীয় দোকানগুলো খোলার অনুমতি রয়েছে। আগামি ১১ দিন এই কড়াকড়ি জারি থাকবে। এরপর পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।