
মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় আধুনিক প্রযুক্তির মধু সংরক্ষণ প্লান্ট “মাগুরা হানি” উদ্বোধন করলেন জেলা প্রশাসক মহোদয়। সর্বাধুনিক পদ্ধতিতে মধু প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টের উদ্বোধনের মধ্য দিয়ে মৌচাষীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়বে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মহোদয়।
২৬ অক্টোবর (মঙ্গলবার) মাগুরার ইছাখাদা গ্রামের প্রচেষ্টা মৌ-চাষী সমবায় সমিতি ও মা মৌ খামার যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক জনাব ড. আশরাফুল আলম মহোদয় ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইয়াছিন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব সুশান্ত কুমার প্রামাণিক, বিসিকের উপ-ব্যবস্থাপক ফরিদা ইয়াসমিন, জেলা সমবায় কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এবং মা মৌ খামারের প্রতিষ্ঠাতা মোঃ মোখলেছুর রহমান সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ।
অনুষ্ঠানে মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, কুষ্টিয়া ও পাবনা থেকে আসা দুই শতাধিক মৌ-চাষি অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠান থেকে জানা যায়, উন্নত প্রযুক্তির এ মেশিনে মধু প্রক্রিয়াজাত করার মাধ্যমে মধু সম্পূর্ণ পানিমুক্ত হবে, যা প্রায় ৪০ বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। নতুন এই ব্র্যান্ডের নামকরণ করা হয়েছে ‘’মাগুরা হানি’’ বলে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।