
প্রসেনজিৎ বিশ্বাস ফরিদপুর প্রতিনিধি: আজ ২৯-১০-২১ইংসকাল ১০টায় ফরিদপুর, সালথা উপজেলার বাউশখালী শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে বাংলাদেশ সোনালী ব্যাংক মতিঝিল শাখার ডিজিএম অ:ব: শ্রী পরিতোষ তরুয়া পরিদর্শন করেন।
প্রথমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অত্র আশ্রমের সভাপতি শ্রী অনুকূল চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্রী অসীম অধিকারী কোষাধক্ষ্য মহানন্দ শীল এছাড়াও আরও উপস্থিত ছিলেন অত্র আশ্রমের দূর্গা পূজার কমিটির সভাপতি বিপুল কুমার দাস, সনাতনী সংঘ নগরকান্দা শাখার সভাপতি ও মন্দির টিভি সমন্বয়কারী সম্পাদক রিপন মন্ডল দুর্জয়, প্রসেনজিৎ বিশ্বাস সহ অত্র এলাকার মহিলা অসহায় ও হতদরিদ্র জনসাধারণ উপস্থিত ছিলেন
প্রথমে তিনি শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম উন্নয়নকল্পে সব জায়গা ঘুরে দেখেন ,পুরাতন বিল্ডিং সংস্কারের বিষয়ে বিষয়ে খোঁজ-খবর নেন।
পরে তিনি বলেন, আশ্রম হচ্ছে মানুষের শেষ আশ্রয় স্থল, আশ্রম কে গতিশীল করার লক্ষ্যে অত্র এলাকার হিন্দু ও মুসলিম কুটির শিল্প বা হস্তশিল্পের উপরে ব্যাপক গুরুত্ব আরোপ করেন। সেই সাথে সকল ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বস দেন ও পরে সকলের সহযোগিতা একান্ত কামনা করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।