
নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নে ঈশ্বরপাড়ায় সরকারী বিঘী দখলকে কেন্দ্র করে বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ বাদশাহ গ্রুপের ধারালো অস্ত্রের আঘাতে সাহাবুল গ্রুপের মকলেছুর রহমান (৫০) নামে ১জন নিহত হয়েছে।
এ ঘটনায় সাকাত আলী (৬৫) নামে একজন গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
কয়েকটি সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ অক্টোবর ) সকাল পৌনে ৬টার দিকে নামাজের সময় বাদশা পক্ষে লোক জন দলবল নিয়ে ঈশ্বরপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে সাকাত আলী (৬৫) কে এরপর ঈশ্বরপাড়া মসজিদের পাশের্ব মৃত ছইমুদ্দিনের ছেলে মকলেছুর রহমান (৫০) কে ধারালো অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে মধ্যে মকলেছুর রহমান মৃত্যুবরণ করেন। এঘটনায় বাদশা গ্রুপের হযরত আলীর বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুূলিশ ও লালপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
এবিষয়ে স্থানীয়রা জানায়, ঈশ্বরপাড়া গ্রামে সরকারি দিঘী জমি দখল কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাদশাহ গ্রুপ ও সাহাবুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এঘটনায় বেশ কয়েকজনের অঙ্গহানির ঘটনা ঘটেছে।
এবিষয়ে লালপুর থানা অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, সরকারি খাস দিঘীকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে বাদশাহ গ্রুপ ও সাহাবুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বাদশা গ্রুপের হামলায় সাহাবুল গ্রুপের ১জন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।