পুরনো ঠিকানায় নতুন শুরুটা দারুণ হলেও হঠাৎ করেই যেন গোলের ঠিকানা ভুলে গিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রিমিয়ার লিগে চার ম্যাচ পর অবশেষে জালের দেখা পেলেন পর্তুগিজ তারকা।

গোল পেলেন এদিনসন কাভানিও। জয়ের স্বস্তি ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার টটেনহ্যাম হটস্পারের মাঠে ৩-০ গোলে জেতে ইউনাইটেড।

গত দুই রাউন্ডে লেস্টার সিটির কাছে ৪-২ গোলে হারের পর লিভারপুলের বিপক্ষে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল উলে গুনার সুলশারের দল। ১০ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে টটেনহ্যাম।