
আলো ঝলমলে মান্নাতে এবার দীপাবলি এসেছে সময়ের আগেই। কয়েক দিন আগেও এমন পরিবেশ ছিল না। আরিয়ানের জামিন ঘিরে অনিশ্চয়তা থাকায় ঠিক হয়েছিল, উৎসব উদযাপন হবে না বাড়িতে।
শেষমেশ শাহরুখের জন্মদিনের ঠিক দুদিন আগেই ঘরে ফিরলেন আরিয়ান। এবার প্রশ্ন উঠেছে কঠিন সময় পেরিয়ে কীভাবে নিজের এই বিশেষ দিন উদযাপন করবেন শাহরুখ? বারান্দায় এসে কী হাত নাড়বেন চিরাচরিত ভঙ্গিতে? ভারতীয় গণমাধ্যম বলছে, এবার ঘটা করে জন্মদিন পালন করবেন না শাহরুখ।
১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিনও উদযাপন হবে ঘরোয়াভাবে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, এ বছরও অনুরাগীদের সঙ্গে দেখা করবেন শাহরুখ। কঠিন সময়ে পাশে থাকার জন্য তাদের ধন্যবাদ জানাবেন তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।