দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর স্বাভাবিক পাঠদান কার্যক্রমে ফিরছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। এ লক্ষ্যে মঙ্গলবার (২ নভেম্বর) থেকে বেরোবির আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।

আর ১১ নভেম্বর থেকে শুরু হবে স্বাভাবিক পাঠদান কার্যক্রম। শনিবার (৩০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডেকেটের ৮২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।

১১ নভেম্বর শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। যদি কোনও শিক্ষক চান, তবে তিনি অনলাইনেও ক্লাস নিতে পারবেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, আবাসিক হল খুলে দেওয়া হলেও শিক্ষার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে।