আফগানিস্তানের পার্বত্য হিন্দুকোষ প্রদেশের পাশে ঘোরপ্রদেশে রুহসানা সামিমি (৫৪) নামে এক বৃদ্ধা তার দুই নাতনিকে বিক্রি করে দিতে চান। শিশু দুটির বয়স মাত্র চার ও ছয় বছর।

জেনেত ও জিবা নামে দুই নাতনিকে বিক্রি করে ছেলের চিকিৎসা ও পরিবারের সদস্যদের জন্য খাবার জুটাতে চান। খবর আনাদোলুর। এদের মধ্যে জেনেতকে ২ লাখ আফগানি (২২০০ মার্কিন ডলার) এবং জিবাকে ১ লাখ আফগানির (১১০০ মার্কিন ডলার) বিনিময়ে বিক্রি করতে চান। গত দুই সপ্তাহ ধরে তাদের বিক্রির চেষ্টা করছেন কিন্তু এখন পর্যন্ত একজন ক্রেতাও আসেনি তাদের কিনতে। চরম হতাশা নিয়ে রুহসানা সামিমি গণমাধ্যমকে বলেন, পরিবার-পরিজন নিয়ে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি।

কিন্তু আত্মীয়স্বজন থেকে শুরু করে সরকারি লোকজন কেউ তাদের এক মুঠো চাল বা খাবার দিয়ে সাহায্য করতে আসেনি। এ অবস্থায় অনাহারে নিশ্চিত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে তাদের পরিবার। তার অসুস্থ ছেলেটি তার ধুঁকে ধুঁকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এ অবস্থায় দুই নাতনিকে বিক্রি করা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই।