
দেশের পুঁজিবাজার সূচকে মিশ্রপ্রবণতার মধ্যদিয়ে চলছে লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১ নভেম্বর) প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় ২শ কোটি টাকা।
সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ৪ পয়েন্ট।
সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও। ডিএসইর তথ্যমতে, এ সময়ে বাজারে ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
এর মধ্যে ১৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১৪৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৬৩টির শেয়ারের দাম।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।