মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ইং সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে মঙ্গলবার (০২ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইনশৃঙ্খলা সম্পর্কে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার শফিকুল ইসলাম, এএসপি তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্ম্মন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ইন্দ্রজিৎ সাহা, ওসি জাহিদ ইকবাল, উপজেলা নির্বাচন অফিসার নুর-ই আলম এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার ও সমাজসেবা কর্মকর্তা রহিম উদ্দিন, ইউপি নির্বাচনের প্রার্থীগণ সহ সাংবাদিকবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।