
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জেল হত্যা দিবস।
বুধবার (৩ নভেম্বর) সূর্যদয়ের পর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোতালেব তালুকদার, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল আলম ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিনসহ যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিবসটি উপলক্ষে দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
কলাপাড়া উপজেলার মহিপুর ও কুয়াকাটা আওয়ামী লীগ কার্যালয়েও জেল হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
৩ নভেম্বর জেল হত্যা দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যার তিন মাসেরও কম সময় পর এদিন মুক্তিযুদ্ধের অন্যতম চার সংগঠক ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।