
টাঙ্গাইলের দেলদুয়ারে প্রণোদনা কর্মসুচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র ৩ হাজার ৮৯০ জন কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব মাহমুদ প্রমুখ। শেষে কম্বাইন হারভেস্টার মেশিন হস্থান্তর করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।