
প্রায় ২বছর পর ধারাবাহিক নাটক নির্মাণ করছেন নির্মাতা নাহিদ নিয়াজি রিপন। মাঝে বিজ্ঞাপন নিয়ে বেশ ব্যস্ত ছিলেন তিনি। গেল ৩১ নভেম্বর থেকে মানস পালের রচনায় ‘পাল্টা হাওয়া’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করছেন তিনি।
বর্তমানে পুবাইলে এটির শুটিং হচ্ছে বলে জানান নির্মাতা। এতে অভিনয় করছেন মীর সাব্বির, ঊর্মিলা শ্রাবন্তী কর, শাহনাজ খুশি, মনিরা মিঠ ও মুকিত জাকারিয়াসহ অনেকে। নির্মাতা বলেন, ‘ধারাবাহিকটির নামের সঙ্গে গল্পের মিল খুঁজে পাবেন দর্শক।
অনেক দিন পর ধারাবাহিক নাটক নির্মাণ করছি। তাই গল্প নির্বাচনে সতর্ক ছিলাম। এ ধারাবাহিকে প্রত্যেকের চরিত্রেও দর্শক নতুনত্ব পাবে।’ অভিনেত্রী ঊর্মিলা বলেন, ‘আমি সাধারনত গল্প-চরিত্র পছন্দ না হলে সেই কাজটি করিনা।
যার কারণে আমার কাজের সংখ্যাও অনেক কম। তবে এ ধারাবাহিকে গল্পে ভিন্নতা আছে। এ কারণে কাজটি করার সিদ্ধান্ত নিয়েছি।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।