বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান একটি ছাত্রী হলের নাম পরিবর্তন করে ‘সাবেকুন নাহার সনি হল’ পুনর্নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫২৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী নব নির্মিত ছাত্রী হলের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল আর বিদ্যমান ছাত্রী হলের নাম সাবেকুন নাহার সনি হল করা হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালে ছাত্রদলের দুই গ্রুপের গোলাগুলির মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের মেধাবী ছাত্রী সাবেকুন নাহার সনি।