৪০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ জানান, আজ থেকে শুরু হওয়া ৪০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়য়ের মৌখিক পরীক্ষায় সাধারণ এবং কারিগরি ও পেশাগত ক্যাডারের ৫ হাজার ৯৭৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

এর আগে শুধু সাধারণ ক্যাডারের দুই হাজার ৪৬৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে।