প্রায় চার দশক ধরে বলিউড মাতাচ্ছেন অভিনেত্রী টাবু। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) জীবনের নতুন আরেকটি বছরে পা দিয়েছেন এই নন্দিত অভিনেত্রী। তবে এই বয়সেও সিঙ্গেল রয়েছেন ‘বিবি নম্বর ওয়ান’খ্যাত এই তারকা!

কিন্তু কেন? সরাসরি বিষয়টির উত্তর না দিলেও এক সাক্ষাৎকারে মজার ছলে টাবু বলেন, ‘আমি আর অজয় (অভিনেতা অজয় দেবগণ) একে-অপরকে প্রায় ২৫ বছর ধরে চিনি। ও আমার ভাই সমীরের প্রতিবেশী আর ছোটবেলার বন্ধু।

আমি যখন ছোট ছিলাম, সমীর আর অজয় আমার সবকিছুতে নজর রাখত। আর ছেলেদের ভয় দেখাত, যাতে তারা আমার সঙ্গে প্রেম না করে। আর এই কারণেই আমার এখনও বিয়ে হয়নি!’