
চোখে ছিলো পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী ও উপজেলার সকলের কাছ থেকে বিদায় নিলেন ইউএনও আহমেদ মাহবুব- উল ইসলাম। ইউএনও হিসেবে দায়িত্ব নেয়ার পর দক্ষতার সঙ্গে তা পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মিশে ব্যাপক সুনাম অর্জন করেছেন তিনি।
সে কারণে বিদায় বেলায় সাধারণ মানুষ ও সহকর্মী সহ সকলেই তার সম্পর্কে বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১২ টার দিকে খানসামা উপজেলা পরিষদ ত্যাগ করার সময় দেখা গেলো এমন হৃদয় বিদারক চিত্র।
বিদায়বেলায় উপস্থিত বেশির ভাগ মানুষের চোখের কোণে ছিলো জল। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
জানা যায়, ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারী খানসামা উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন আহমেদ মাহবুব- উল ইসলাম। পদোন্নতী পেয়ে আগামি ৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পরবর্তী কর্মস্থলে যোগদান করবেন তিনি। মানবিক এই ইউএনও সম্পকে বলা যায়, তিনি কখনো সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেননি।
তিনি সকলকে নিজের আপন মানুষ ভেবে কাজ করেছেনে এবং সেটা সবার চোখেও পড়েছে। আলোচিত এ ইউএনও’র প্রশংসা করছেন উপজেলার সকল শ্রেণি পেশার মানুষ। দীর্ঘ ৩ বছর ৯ মাস দায়ীত্বপালন কালে সবার কাছে প্রশংসিত হয়েছেন। জায়গা করে নিয়েছিলেন সাধারণ জনমনে।
তার বিদায় উপলক্ষে গত ৩দিন আগে হইতে উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন ও বিভিন্ন সমাজসেবী সংগঠনের নেতৃবৃন্দরা ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান বিদায়ী এই ইউএনও কে। বিদায় কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ভালো থাকুক খানসামা উপজেলার প্রতিটি মানুষ।
আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি এই উপজেলার মানুষের ভালোবাসা। সরকারি চাকুরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি,সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে অনেক রকমের সহয়তা আমি পেয়েছি।
নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আবেগ-আপ্লুত কন্ঠে তিনি আরও বলেন, খানসামা উপজেলার কথা আমার আজীবন মনে থাকবে, এখানকার মানুষের ব্যবহারে সত্যিই মুগ্ধ ।খানসামা উপজেলাবাসীর জন্য শুভ কামনা রইল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।