
দীর্ঘদিন ধরেই মন দেওয়া-নেওয়া চলছে ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট ও ডিলান মেয়ারের। এবার সেই সম্পর্ক আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন ক্রিস্টেন।
এরই মধ্যে সঙ্গী ডিলান মেয়ারের সঙ্গে বাগদানও সেরে ফেলেছেন ক্রিস্টেন। মঙ্গলবার সিরিয়াস এক্সএম এর ‘দ্য হাওয়ার্ড স্টার্ন শো’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এই খবর ফাঁস করেছেন ‘টোয়াইলাইট’ তারকা।
ক্রিস্টেন স্টুয়ার্ট বলেন, “আমরা বিয়ে করতে যাচ্ছি। এটা সত্যিই হতে চলেছে। আমি চেয়েছিলাম সে যেন আমায় প্রস্তাব দেয়। আমি খুব স্পষ্টভাবেই বুঝেছিলাম আমি কি চাই এবং সেও এটা বুঝে নিয়েছিল।”
বিয়ে করার ঘোষণা দিলেও, বিয়েটা ঠিক কবে হচ্ছে তা জানাননি স্টুয়ার্ট। তবে বিয়ের আয়োজন কেমন হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা আছে তার। স্টুয়ার্ট আরো বলেন, “আমি বাড়িতে থাকতে চাই।
আমি লস অ্যাঞ্জেলেসে থাকতে চাই, যেন সবাই বিয়েতে আসতে পারে এবং আমি খুব আনন্দ করতে চাই। আমি চাই না কেউ কাউকে করিডোরে হাত ধরে হেঁটে নিয়ে যাক। আমরা শুধু দাঁড়াবো এবং শপথ নিবো।”
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।