
আবুল হাশেম: মুজিব বর্ষে শপথ করি,দূর্যোগে জীবন,সম্পদ রক্ষা করি,এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাজশাহীর বাঘায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্তরে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মোঃ নবীর উদ্দীন,উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার এসলাম ইসলাম,উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আতিকুর রহমানসহ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। এবছর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহে বাঘা অফিস সেবা প্রদানে অনন্য অবদান রাখেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।