
রাজধানীর বিভিন্ন এলাকা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মানবপাচার চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৬ নভেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মানবপাচার চক্রের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নকল বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়েছে।
এ বিষয়ে আজ শনিবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।