২০০ বছরের প্রাচীন জেলা নোয়াখালীকে আলাদা বিভাগ, নোয়াখালীর বিভিন্ন উপজেলাকে বিভাজন করে নতুন ৭টি উপজেলা গঠন ও নতুন উপজেলা সমূহকে সমন্বয় করে হাতিয়া কেন্দ্রিক নতুন জেলা গঠনের দাবি জানিয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি।

শনিবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হাজার বছরের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর খুনের মূল পরিকল্পনাকারী খন্দকার মোশতাকের জন্মস্থান কুমিল্লাকে কোনভাবেই যে কোন নামে বিভাগ মেনে নেবে না বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নোয়াখালী।