
পাকিস্তানের জনপ্রিয় ফ্যাশন মডেল আবীর রিজভি মডেলিং ছাড়ার ঘোষণা দিয়েছেন। এখন তিনি অন্য ভবিষ্যৎ লক্ষ্য পূরণে কাজ করবেন।
যদিও সেটা কী- তা জানাননি আবীর। গতকাল ইনস্টাগ্রামে তিনি এই ঘোষণা দিয়ে বলেছেন, সবসময় সুখকেই বেছে নেওয়া উচিত। ২০১২ সালে সুপার মডেল প্রতিযোগিতা দিয়ে ক্যারিয়ার শুরু করেন আবীর।
এই যাত্রায় যারা তাকে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ দিয়েছেন। আবীর জানান, বেঁচে থাকার মতো যথেষ্ট অর্থ তার কাছে আছে। এক সময় না এক সময় এমন সিদ্ধান্ত নিতেই হতো। তাই ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় এমন সিদ্ধান্ত নিয়েছেন। এখন তিনি পুরোদমে ব্যবসা শুরু করতে চান বলে জানিয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।