সম্প্রতি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খানকে নিয়ে নিজ বাসায় রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখান থেকে। এরপর জরুরী বোর্ড সভাতে চূড়ান্ত আলোচনা হয়েছে বোর্ডের কিছু পরিচালকদের সাথে। তামিমের সাথে বৈঠকে টি টোয়েন্টি দলে তামিমকে ফেরানোর জন্য বোর্ড সভাপতি অনুরোধ করেছেন, সেই সাথে তামিমকে অধিনায়কত্ব দিতে চান বোর্ড সভাপতি।

তবে তামিম সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে তরুণদের নিয়ে দল গড়তে প্রস্তাব দিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজে ফিরছেন না তামিম ইকবাল খান।

তবে টেস্টে ফিরতে পারেন তিনি। পায়ের ব্যথার কারণে ডাক্তারের পরামর্শ মেনে বিশ্বকাপের আগের টানা দুইটি সিরিজ খেলেননি তামিম। সেই কারণ দেখিয়ে তামিম ইকবাল সরে যান বিশ্বকাপ থেকেও। ধারণা করা হচ্ছিলো তামিম পাকিস্তান সিরিজে টি টোয়েন্টিতে ফিরবেন। তবে সেটি হচ্ছে না।