
ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক তিন মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এ অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার বিচার শুরু হলো।
সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে রাজধানীর শেরেবাংলা নগর থানা, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন।
শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন সাংবাদিক কাজল। অব্যাহতি চেয়ে তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষ থেকে নজরুল ইসলাম শামীম অভিযোগ গঠনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।