
নিবন্ধনের জন্য প্রথম পর্যায়ে ১৪টি ইন্টারনেট প্রটোকল টেলিভিশনকে (আইপি টিভি) নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। সোমবার (০৮ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিবন্ধনের অনুমতি পাওয়া আইপি টিভিগুলো হলো—মুভিবাংলা টিভি, জাগরণ টিভি, রূপসী বাংলা টিভি, হার্নেট টিভি, মাটি এন্টারটেইনমেন্ট টিভি, ফ্লিক্স আরকে টিভি, রাজধানী টিভি, ভয়েজ টিভি, জে এ টিভি, নিউজ২১ বাংলা টিভি, জাগরণী টিভি, সবেহপ্রাইম টিভি, দেশবন্ধু টিভি ও সিএইচডি নিউজ২৪ টিভি।
নিবন্ধনের শর্তে বলা হয়েছে, অনুষ্ঠান তৈরি ও প্রচারের ক্ষেত্রে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত ২০২০) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা অন্যান্য আইন, বিধিমালা, নীতিমালা ও পরিপত্র বা নির্দেশনা অনুসরণ করতে হবে।
এতে বলা হয়, আইপি টিভিগুলোকে বিদ্যমান কপিরাইট আইনের সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলতে হবে। এ আইনের কোনো ধারা যাতে লঙ্ঘিত না হয়, সে দিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। বাংলাদেশের বিদ্যমান সেন্সরশিপ যথাযথভাবে মেনে চলতে হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।