
রাতে ঘুমাতে যাওয়ার আদর্শ সময় রাত ১০টা থেকে ১১টা। কারণ ৮৮ হাজার মানুষের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে যে, যারা এই নিয়মমাফিক এই সময়ের মধ্যে ঘুমাতে যান তাদের হৃদযন্ত্র তুলনামূলক সুস্থ থাকে।
সম্প্রতি এই গবেষণার একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে ইউরোপীয় হার্ট জার্নালে। যুক্তরাজ্যের গবেষণা দলটির মতে, সময় ঘড়ির সঙ্গে মিলিয়ে আমাদের দেহঘড়িকেও যদি পর্যাপ্ত বিশ্রাম দেওয়া যায় তাহলে এতে হার্টএটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমে।
ইউরোপীয় হার্ট জার্নালে প্রকাশিত গবেষণাটির জন্য গবেষকরা প্রথমে ৮৮ হাজার জন স্বেচ্ছাসেবক নির্বাচন করেছেন এবং এরপর তাদের হাতে ঘড়ির মত দেখতে একটি ডিভাইস সেট করে দিয়েছেন। টানা সাত দিন এই ডিভাইসেই রেকর্ড করা হয় তাদের ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে জেগে ওঠার সময় এবং সেইসময়ে তাদের শরীর সম্পর্কীয় বিভিন্ন তথ্য।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।