
ইয়েমেনে মারিবের কাছে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ১৮৬ হুথি নিহত হয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) আরব জোট এ তথ্য জানায়।
জোটের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, মারিব শহরের পূর্বে সিরওয়াহ এবং দক্ষিণে আল-বায়দা প্রদেশে এই অভিযান চালায় সৌদি জোট।
২৪ ঘণ্টায় চালানো ৪২টি হামলায় ১৭টি সামরিক যান ধ্বংস করা হয়েছে বলেও জানায় সৌদি জোট। ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে অক্টোবরে একাধিক হামলা চালায় সৌদি জোট। এতে কয়েক শ’ হুথি নিহত হন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।