
কনের বাড়ি অথবা কমিউনিটি সেন্টারে বিয়ে- দুটোর মধ্যে বেশ পার্থক্য। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যারা যান, তারা এটা ভালো করেই জানেন।
একটাতে পরম মমতা অন্যটিতে আরেকজনের ওপর দায়িত্ব দিয়ে নির্ভার থাকার একটা ব্যাপার থাকে। ভারতের অবস্থাটা আজ তেমনই। এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক তারা।
কোভিড- ১৯ সামাল দিতে গিয়ে বেসামাল হয়েই ভেন্যু পাল্টে মধ্যপ্রাচ্যে নিয়ে আসে। আয়োজক বনে যায় সংযুক্ত আরব আমিরাত। কনের বাড়ির বিয়ে চলে আসে কমিউনিটি সেন্টারে। আর আবেগ-উত্তেজনা যা হওয়ার কথা হচ্ছেও তাই।
আজ রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক কতটা কী থাকবে তা নিয়ে তো শঙ্কা থাকছেই। তবে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে দারুণ এক উৎসবের মঞ্চ তৈরি। টি-টোয়েন্টি বিশ্বকাপ পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন।
দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এর আগে জিতেনি ২০ ওভারের বিশ্বকাপ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় রাত ৮টা) শুরু ম্যাচটি নিয়ে ক্রিকেট বোদ্ধাদের আগ্রহের কমতি নেই। ট্রান্স-তাসমান লড়াই বলে কথা! দুই প্রতিবেশী মুখোমুখি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।