
টাঙ্গাইলের মির্জাপুরে স্বামী আঙুল কেটে নেয়ায় আজ এসএসসি পরীক্ষা দিতে পারছেন না সুমাইয়া আক্তার। আহত সুমাইয়া মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।
প্রায় সাত মাস আগে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের আমড়াতৈল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সাইফুল ইসলামের সঙ্গে বিয়ে হয় গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকার খাইরুল ইসলামের মেয়ে সুমাইয়ার।
সাইফুল দক্ষিণ আফ্রিকায় প্রবাসী ছিলেন। সুমাইয়ার পরিবার জানায়, এক বছর আগে দক্ষিণ আফ্রিকা থেকে আসার পর বাবার সঙ্গে আর্থিক বিষয়ে সাইফুলের দ্বন্দ্ব চলছিল। পরে গত রবিবার শ্বশুরবাড়িতে আসেন সাইফুল।
মূলত পরিবারের খরচ চালাতে না পারার হতাশা থেকেই তিনি কুপিয়েছেন। শুক্রবার ভোরে সুমাইয়াকে ঘুমন্ত অবস্থায় বঁটি দিয়ে কোপাতে থাকেন সাইফুল। আত্মরক্ষা করতে গিয়ে সুমাইয়ার ডান হাতের আঙুল বিচ্ছিন্ন হয়।
চিৎকার শুনে মা ও বোন এগিয়ে গেলে সাইফুল তাঁদেরও কুপিয়ে আহত করেন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সুমাইয়া বলেন, আমার সহপাঠীরা সবাই পরীক্ষায় অংশ নিচ্ছে। আমার মা কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।