রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দিবাগত রাত থেকে আজ সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও ৬ জনকে অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়।আজ সকাল সাড়ে ১০ টায় আরএমপি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান,গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।