বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদের (৭২) পাওনা ১২ লাখ টাকা ও জমি আত্মসাৎ করতেই জাকির হোসেন হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ভুক্তভোগীকে ছুরিকাঘাতে হত্যা করেন।

অ্যাজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারের র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র‍্যাবে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‍্যাব-২ এর অভিযানে আসামিদের গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেন।